রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ১১:৫০ এএম

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

রাজধানীতে আজ শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, আগামীকাল শনিবার বা রোববার রাষ্ট্রপতি পদত্যাগ করবেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন। একই সময়ে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে গুজবের বিষয়ে কান দেওয়া যাবে না।

তিনি বলেন, সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার কারণেই সম্ভব হয়েছে গণতান্ত্রিক আন্দোলন সফল করতে। তারেক রহমান দেশ উন্নয়নের আদর্শেই এগিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে গুরুত্ব অনুযায়ী ফোকাস দিচ্ছে সরকার। বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশেও গণতন্ত্রের চর্চা করছে।

Link copied!