ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার যেন বদলে দিল ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণির ঘোষণাও। প্রিয় দল শিরোপা জিতলে আবার বিয়ে করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি আর বাস্তবায়ন করতে হলো না তাকে।
ফাইনাল শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”
বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন নিয়ে বেশ সরব ছিলেন এই অভিনেত্রী। দলটি ফাইনালে ওঠার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে মজার ছলে লিখেছিলেন, “হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”
কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ে বদলে যায় সেই সমীকরণ। ফলে পরীমণির ঘোষিত ‘বিয়ে’ও আপাতত আর হচ্ছে না।
তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নানা ধরনের মজার মন্তব্য ও আলোচনা।