ব্রাজিলের বিদায়ে আবেগঘন পোস্ট তটিনীর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৩:২৮ পিএম

ব্রাজিলের বিদায়ে আবেগঘন পোস্ট তটিনীর

ছবি: ফেসবুক থেকে নেওয়া

নরওয়ের বিপক্ষে জয়টা অধরাই রয়ে গেল ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের এই বিদায়ের হতাশার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও প্রিয় দলের বিদায়ে নিজের আবেগ লুকাতে পারেননি।

ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন তটিনী। সেখানে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা আমি আমার দলের সাথেই থাকব।

প্রকাশিত ছবিতে তটিনীকে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায়। তার এই অভিব্যক্তিতে পরাজয়ের বেদনা এবং প্রিয় দলের প্রতি অটুট ভালোবাসা—দুই অনুভূতিরই প্রতিফলন ফুটে ওঠে। শুধু পোস্টেই নয়, নিজের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি দিয়ে মন খারাপের প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এর আগে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন অপ্রত্যাশিত বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ হতাশা প্রকাশ করছেন, আবার কেউ প্রতিপক্ষের সাফল্য উদযাপন করছেন।

Link copied!