ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে মেলোনিকে ‘নিষেধাজ্ঞা প্রয়োজন’ মন্তব্য ট্রাম্পের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৪:১৫ পিএম

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে মেলোনিকে ‘নিষেধাজ্ঞা প্রয়োজন’ মন্তব্য ট্রাম্পের

ছবি: এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে পুরোনো বিরোধে নতুন করে উসকানি দিয়েছেন। রোববার ট্রুথ সোশ্যালে একটি সম্পাদিত ছবি পোস্ট করেন ট্রাম্প। ছবিটিতে ইঙ্গিত করা হয়, মেলোনি তার প্রতি অতিরিক্ত আগ্রহী। পোস্টের ক্যাপশনে ট্রাম্প লেখেন, ‍‍`নিষেধাজ্ঞা প্রয়োজন।‍‍`

তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্পের এই পোস্ট সামনে এলো। সম্মেলনে ট্রাম্প ও মেলোনির সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্পের একটি বক্তব্যকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। ট্রাম্প দাবি করেন, সম্প্রতি অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে মেলোনি নাকি বারবার তার সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেছিলেন। তবে ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ বানোয়াট বলে প্রত্যাখ্যান করেন ইতালির প্রধানমন্ত্রী।

মেলোনি বলেন, ইতালি এবং আমি কখনো ভিক্ষা করি না।

তিনি আরও বলেন, ‍‍`আমি আজ আমেরিকা-বিরোধী নই; আমি গতকাল হাঁটু গেড়েও বসিনি। আমি এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে পশ্চিমারা ঐক্যবদ্ধ হলে আরও শক্তিশালী হয়, যিনি বিশ্বাস করেন যে ঐক্যবদ্ধ পশ্চিমা বিশ্বে ইতালি আরও শক্তিশালী, আমি এর জন্যই কাজ করেছি ও করে চলেছি।‍‍`

ইতালীয় সংবাদ সংস্থা অ্যাডনক্রোনোসের তথ্যমতে, মেলোনি ইতালির রেতে ৪ টেলিভিশনকে বলেন, ‍‍`তবে, ভালো সম্পর্ক মিশুক ও সহজ আচরণের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এবং আমি একজন মিশুক মানুষ।‍‍`

এই বিতর্কের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ওয়াশিংটনে তার পরিকল্পিত সফর বাতিল করেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও মেলোনির মধ্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করতে ইতালির অনীহাও একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Link copied!