জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০৪:৪৯ পিএম

জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কয়েক দফা জ্বালানি তেলের দাম কমলেও দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জুলাই মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান মূল্যই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ (মঙ্গলবার) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত জ্বালানি তেলের ভোক্তা মূল্য জুলাই মাসেও অপরিবর্তিত থাকবে।

বর্তমান মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৯ টাকা, কেরোসিন ১১৩ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা নির্ধারিত রয়েছে। নতুন এ মূল্যহার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Link copied!