হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনিশ্চয়তা ও অচলাবস্থার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থার কারণে তেলের দাম সামান্য বেড়েছে।
৫ মাসের যুদ্ধে হতাহতদের জন্য যুক্তরাষ্ট্র ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতে ক্ষয়ক্ষতির জন্য তেহরান ওয়াশিংটনের কাছে অর্থ চাওয়ার কয়েকদিন পর তিনি এ কথা জানান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এএ অবস্থাতেই মঙ্গলবার তেলের দাম বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ উন্মুক্ত করার প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে।
সোমবার ৫ শতাংশ বৃদ্ধির পর মঙ্গলবার ব্রেন্ট ক্রুড ফিউচারস সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে ইউএস ক্রুড ফিউচারস বেড়ে ৮২ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। ৩১ জুলাইয়ের পর উভয় বেঞ্চমার্কের জন্য এটিই সর্বোচ্চ মূল্যস্তর।