ছবি: সংগৃহীত
সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দল কমিটিতে যোগ না দেওয়ায় ১২ সদস্যের কমিটিকে নিয়েই প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান-সংক্রান্ত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর ভবিষ্যৎ, সংবিধান সংশোধন কমিটির কার্যপদ্ধতি এবং কত দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে—এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজকের প্রথম বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা নির্ধারণের কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ।