ইরানি জাহাজে হামলার জন্য ‘ক্ষমা চাইল’ ইউক্রেন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০১:০৭ পিএম

ইরানি জাহাজে হামলার জন্য ‘ক্ষমা চাইল’ ইউক্রেন

ছবি: সংগৃহীত

ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে অভিযান বাতিল করেছে ইরান। ইউক্রেন ক্ষমা চাওয়ার পর তেহরান ওই হামলার পরিকল্পনা থেকে সরে আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তার এই বক্তব্য এমন সময়ে সামনে এলো, যখন ইরান ও ইউক্রেনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এর আগে, গত ২৫ জুলাই ইউক্রেনের বিরুদ্ধে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তোলে তেহরান। ইরানের দাবি, ক্যাস্পিয়ান সাগরে ওই হামলায় জাহাজটির এক ক্রু নিহত হন।

এদিকে, ইরানের এই সামরিক উপদেষ্টা হরমুজ প্রণালি নিয়েও সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। পাশাপাশি শত্রুপক্ষের যুদ্ধজাহাজ অবৈধ পথে চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Link copied!