আগস্ট ৩, ২০২৬, ১২:৫৪ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও দলটির বাস্তবে কোনো কার্যক্রম চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার) দুপুরে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকি–ঝুকিঁ দিচ্ছে।
তিনি আরও বলেন, দুবাইতে গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পাড়েন এই জন্য শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে ইউএই আদালত। সরকার তার জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে।