দীর্ঘ দিন ধরে রাসায়নিকযুক্ত টুথপেস্ট ব্যবহারে শুধু যে মাড়ির ক্ষতি হয়, তা নয়। মুখের ঘা, এমনকি ক্যানসারের মতো অসুখের কারণও হতে পারে। তাই বাজারের টুথপেস্টের পরিবর্তে অনেকেই এখন ঘরে তৈরি টুথপেস্ট ব্যবহারের দিকে ঝুঁকছেন।
সম্প্রতি ইএসডিও-এর একটি গবেষণায় দেখা গেছে, দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এই তথ্যের পর বাজারচলতি টুথপেস্টের উপাদান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বাজারের টুথপেস্টের বিকল্প হিসেবে ঘরোয়া উপাদান দিয়েও তৈরি করা যায় টুথপেস্ট। কীভাবে তৈরি করবেন, জেনে নিন।
উপকরণ
১) বেকিং সোডা: ৪ টেবিল চামচ
২) নারকেল তেল: ২ টেবিল চামচ
৩) পেপারমিন্ট অয়েল: ১০ থেকে ১৫ ফোঁটা
৪) লবন: এক চিমটে
১) প্রথমে ছোট একটি বাটিতে বেকিং সোডা এবং লবন ভাল করে মিশিয়ে নিন।
২) এরপর মিশিয়ে নিন নারকেল তেল।
৩) ভাল করে মেশানো হয়ে গেলে পেপারমিন্ট অয়েল মিশিয়ে নিন কয়েক ফোঁটা।
৪) পেস্টের মতো ঘনত্ব না হলে আরও একটু বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন।
৫) এ বার তা কাচের শিশিতে ভরে রেখে ফ্রিজে রেখে দিন। দিনে দু’বার এই মিশ্রণ দিয়ে দাঁত মাজার অভ্যাস করুন।