ছবি: সংগৃহীত
বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে প্লাস্টিকের কণার সংখ্যা সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত পাওয়া গেছে। তবে পরীক্ষায় ৮টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এক বছরব্যাপী গবেষণা শেষে এ তথ্য প্রকাশ করেছে।
আজ (রোববার) এসডোর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সারাদেশের ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর জরিপ পরিচালনার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি (FTIR) প্রযুক্তি ব্যবহার করে গবেষণাটি সম্পন্ন করা হয়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা করা টুথপেস্টগুলোর মধ্যে বাংলাদেশে উৎপাদিত ২৫টির ২২টিতে, ভারতে উৎপাদিত ৫টির ১টিতে, থাইল্যান্ডে উৎপাদিত ২টির ১টিতে এবং ভিয়েতনামে উৎপাদিত ২টির ২টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে।
প্রতি ১০০ গ্রাম টুথপেস্ট পরীক্ষা করে গবেষণায় পাওয়া ফলাফল অনুযায়ী—
১. মেডিপ্লাস ফ্লুরিড জেল — ৩২০টি
২. ক্লোজ আপ রেড হট — ১৬০টি
৩. ক্লোজ আপ মেন্থল ফ্রেশ — ১৬০টি
৪. সিগনাল গ্রিন টি — ১২০টি
৫. পেপসোডেন্ট এডভান্স সল্ট — ১০০টি
৬. হিমালায়া কমপ্লিট কেয়ার — ১০০টি
৭. সেনসোডাইন ফ্রেশ মিন্ট — ৮০টি
৮. পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট — ৬০টি
৯. হোয়াইট প্লাস রেড — ৬০টি
১০. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল — ৬০টি
১১. সিগন্যাল হোয়াইটেনিং — ৬০টি
১২. মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্ট — ৬০টি
১৩. এএম.পিএম. হার্বাল টুথপেস্ট — ৪০টি
১৪. মেডিপ্লাস ডিএস — ৪০টি
১৫. পেপসোডেন্ট জার্মিচেক+ — ৪০টি
১৬. ম্যাজিক হার্বাল — ৪০টি
১৭. মেসওয়াক — ৪০টি
১৮. ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে — ৪০টি
১৯. ডেন্টিন জেল টুথপেস্ট — ২০টি
২০. ক্লোজ আপ লেমন সি সল্ট — ২০টি
২১. ব্রাশ আপ হোয়াইটেনিং জেল — ২০টি
২২. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট — ২০টি
শিশুদের জন্য তৈরি টুথপেস্টের মধ্যে—
১. কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরি — ১৪০টি
২. মেরিল বেবি স্ট্রবেরি — ৬০টি
৩. মেরিল বেবি অরেঞ্জ — ৪০টি
৪. পেপসোডেন্ট কিডস ওরেঞ্জ — ২০টি
যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি—
১. জেনফ্রেশ
২. প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো)
৩. ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি
৪. প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (ভারত)
৫. সেনসোডাইন ফ্রেশ জেল
৬. কোলগেট ম্যাক্সফ্রেশ
৭. কোলগেট অ্যাক্টিভ সল্ট
৮. কুডুমু - অরেঞ্জ (থাইল্যান্ড)