ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৮:২২ পিএম

আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ

ছবি: বিবিসি

বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে আর মাত্র এক ধাপ দূরে স্পেন। ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লা রোহা। এবার তাদের সামনে শেষ বাধা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।

স্পেনের আক্রমণভাগের মূল ভরসা মিকেল ওইয়ারজাবাল। এবারের বিশ্বকাপে পাঁচ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মিকেল মেরিনো, যিনি নকআউট পর্বে করেছেন দুটি গুরুত্বপূর্ণ গোল। পাশাপাশি তরুণ তারকা লামিন ইয়ামালও প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন।

ফাইনালের আগে অবশ্য কিছুটা শঙ্কা রয়েছে স্পেন শিবিরে। বৃহস্পতিবার দলের অনুশীলনে পুরো সময় অংশ নেননি ইয়ামাল ও ডিফেন্ডার পেদ্রো পোরো। তবে কোচ লুইস দে লা ফুয়েন্তে তাদের নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। দুজনেরই ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে।

নকআউট পর্বে যে একাদশ নিয়ে সাফল্য পেয়েছে স্পেন, আর্জেন্টিনার বিপক্ষেও সেই দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে দে লা ফুয়েন্তের।

আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ:

উনাই সিমন;

পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত ও মার্ক কুকুরেয়া;

রদ্রি, ফাবিয়ান রুইজ ও আলেক্স বায়েনা;

দানি ওলমো, মিকেল ওইয়ারজাবাল ও লামিন ইয়ামাল।

Link copied!