ফার্মের মুরগি বিতর্কে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৬:৪৫ পিএম

ফার্মের মুরগি বিতর্কে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি নতুন পেজ চালু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ‘Broiler Chicken Party’ নামে পেজটি খোলা হয়।

‘We are not insulted, We are awakened’ স্লোগান নিয়ে চালু হওয়া পেজটিতে মঙ্গলবার বিকাল পৌনে ৫টা পর্যন্ত ১ হাজার ৩ জন অনুসারী (ফলোয়ার) যুক্ত হয়েছেন।

টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

‘ব্রয়লার চিকেন পার্টি’ ফেসবুক পেজে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি পেজেরও সৃষ্টি হয়েছিল।

Link copied!