রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:৩২ পিএম

রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

ফাইল ছবি

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার) বেলা ১১টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন তিনি।

সফরের প্রথম দিন একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি। পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।

এ ছাড়া সফরকালে বাবা-মায়ের কবর জিয়ারত এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহর ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ।

Link copied!