সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে ৪৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। নিহতদের মধ্যে অন্তত ১২ জনকে ভারতের মদদপুষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কালাতসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্যদের অবস্থানের তথ্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান ‘আজম-ই-ইস্তেকাম’ চলমান রয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করছে।
তবে পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া জঙ্গি নিহতের দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।