ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল, ২০২৬ সংসদে পাসের সুপারিশ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৫:৫৪ পিএম

ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল, ২০২৬ সংসদে পাসের সুপারিশ

ছবি: সংগৃহীত

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ (শনিবার) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংশোধিত আকারে সংসদে পাসের জন্য সুপারিশ করে কমিটি।

বৈঠকে কমিটি সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম ও সৈয়দ জয়নুল আবেদীন অংশগ্রহণ করেন।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Link copied!