হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৮৭

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৭:০৭ পিএম

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ জন।

আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া গেছে কি না, বিজ্ঞপ্তিতে তা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮৮৮ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১১৪ জনের শরীরে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে মোট হামের উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫৬৭ জনের।

এ সময়ে মোট ১ লাখ ৪২ হাজার ৪৫৩ রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!