স্বামীকে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন, পুলিশের কাছে আত্মসমর্পণ স্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৫:৫৪ পিএম

স্বামীকে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন, পুলিশের কাছে আত্মসমর্পণ স্ত্রীর

রেহেনা আক্তার।

রাজধানীর সবুজবাগে স্বামীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক নারী। বৃহস্পতিবার দুপুরে নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে রেহেনা আক্তার (৪০) নামে ওই নারী ৯৯৯ নম্বরে ফোন করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ফোনে রেহেনা জানান, আগের রাতে ঘুমের ওষুধ খাইয়ে স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন তিনি।

কল পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে সবুজবাগ থানাকে জানায় জাতীয় জরুরি সেবা ৯৯৯। কলটি গ্রহণ করেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।

খবর পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক কলহ এবং স্বামীর অন্য নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন রেহেনা।

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!