দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০১:৫৮ পিএম

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ফাইল ছবি

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগে করা ১৫টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ (বৃহস্পতিবার) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাগুলো করা হয়।

মামলাগুলোর এজাহারে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করা হয়। এতে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত জানান, মির্জা আব্বাসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে তাকে ১৫টি মামলাতেই খালাস দেওয়া হয়েছে।

Link copied!