নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২৬, ০১:৪৭ পিএম

নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই রায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ ১৬ আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে এ রায় দেন।

মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন উম্মে সুলতানা পপি, শাখাওয়াত হোসেন, সাইফুর রহমান ও নুরুদ্দিন।

এর আগে নুসরাত হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে নিম্ন আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সও হাইকোর্টে আসে।

হাইকোর্টে এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো। রায়ে ১০ আসামিকে খালাস দেওয়ায় নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়ে বড় পরিবর্তন এসেছে।

 

Link copied!