আগস্ট ১৮, ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: এনবিসি নিউজ
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতা স্মারকের শর্তগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ (মঙ্গলবার) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গালিবাফ বলেন, সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সব ধরনের হুমকি ও সামরিক অভিযান বন্ধ করতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সম্মত হওয়া সব শর্ত বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না।