অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকতাদের শাস্তির ঘটনা দুঃখজনক: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০২:০১ পিএম

অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকতাদের শাস্তির ঘটনা দুঃখজনক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও

অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকর্তাদের শাস্তির ঘটনা দুঃখজনক বলে জানিয়েছেন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজস্ব খাতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি রয়েছে তা দূর করতে হবে। সম্মেলনে রাজস্ব কর্মকর্তারা তাদের নানা দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে ধাপে ধাপে তা বাস্তবায়নের আশ্বাস দেন সরকারপ্রধান।

Link copied!