তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ০৬:২০ পিএম

তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

আজ (সোমবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।

Link copied!