বিদ্যুৎ-গ্যাসের সংকট সমাধান এক বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০৩:৫০ পিএম

বিদ্যুৎ-গ্যাসের সংকট সমাধান এক বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ফাইল ছবি

বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস বা এক বছরে সমাধান করা সম্ভব নয়। জ্বালানি সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই সংকট নিরসনে সরকার কাজ করছে।

আজ (রোববার) রাজধানীর একটি হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতার পথে রয়েছে। উত্তরাধিকারসূত্রে পাওয়া আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। ভবিষ্যতে জ্বালানির চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লার সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে ব্যবসার পরিবেশ উন্নত করতে সরকার কাজ করছে। দেশের পুঁজিবাজারও আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। এ কারণে জেপি মরগানের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোও দেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। পুরোপুরি সংকট কাটাতে কমপক্ষে ২ বছর সময় লাগবে। জ্বালানি সংকট সমাধান ও দেশের অর্থনীতি এগিয়ে নিতে সরকার কাজ করছে।

Link copied!