অনির্দিষ্টকালের জন্য আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত মেসির

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ০৭:০৬ পিএম

অনির্দিষ্টকালের জন্য আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত মেসির

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নিতে নিজ শহর রোসারিওতে ফিরেছেন লিওনেল মেসি। পরিবারের কঠিন এই সময়ে প্রিয়জনদের পাশে থাকতেই ৩৯ বছর বয়সী এই তারকা আপাতত আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ডোবলে আমারিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবার মৃত্যুর পর মেসি এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তাই আর্জেন্টিনা থেকে কবে মায়ামিতে ফিরবেন, সেই বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট দিন ঠিক করেননি আর্জেন্টাইন মহাতারকা।

এর ফলে আগামী ১৩ আগস্ট লিওঁর বিপক্ষে ইন্টার মায়ামির লিগস কাপের ম্যাচে মেসির খেলা নিশ্চিতভাবেই হচ্ছে না।

চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৮ ম্যাচে ১৫ গোল করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল। ট্রান্সফারমার্কটের হিসাবে, আর্জেন্টাইন এই কিংবদন্তি ফরোয়ার্ডের বর্তমান বাজারমূল্য ১৫ মিলিয়ন ইউরো।

Link copied!