আজ সন্ধ্যা থেকে বাড়ছে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ

অর্থ-বাণিজ্য ডেস্ক

আগস্ট ৫, ২০২৬, ০১:৫৬ পিএম

আজ সন্ধ্যা থেকে বাড়ছে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ

ছবি: সংগৃহীত

মহেশখালী এলএনজি টার্মিনালের ক্ষতিগ্রস্ত দুটি বয়লারের একটি আজ (বুধবার) সন্ধ্যা থেকে চালু হচ্ছে। এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। এতে চট্টগ্রামে গ্যাস নিয়ে চলমান ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন জানান, মহেশখালী এলএনজি টার্মিনালের ক্ষতিগ্রস্ত দুটি বয়লারের একটি আজ সন্ধ্যা থেকে চালু হবে। এতে প্রথম দিন জাতীয় গ্যাস গ্রিডে আড়াই শ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।

তিনি বলেন, দেশি-বিদেশি প্রকৌশলীরা গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।

গত ২১ জুলাই মহেশখালী এলএনজি টার্মিনালে আগুনের ঘটনা ঘটে। এতে ভাসমান টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়ে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়।

Link copied!