আগস্ট ৪, ২০২৬, ০৪:৪৪ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার দেশে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ (মঙ্গলবার) রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, আমরা শেখ হাসিনাকে ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চাই। একই সাথে সব ধরনের আইনগত অধিকার তিনি পাবেন; তাও বলছি।
তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারী অনেকেই রয়েছেন। চাইলেই সবাইকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে আদালতের নির্দেশ অমান্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, বিরত থাকার আহ্বান জানাবো। প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো জিও পলিটিক্যাল চাপে নেই এবং কোনো সংকটও নেই। আগের সরকার ক্ষমতায় থাকার জন্য কিছু দেশের সঙ্গে নেগোসিয়েশন করত, তবে বর্তমান সরকারের সে ধরনের প্রয়োজন নেই। কারণ এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে।
নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের এ বিষয়ে কিছু করার নেই। তিনি নিজে প্রক্রিয়া শুরু করলে সরকার পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে।