আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৭:৪১ পিএম

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

আগামী আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাসে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে।

আজ (বৃহস্পতিবার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা বহাল থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে নতুন এ নির্দেশ কার্যকর হবে।

Link copied!