জুলাই ৩০, ২০২৬, ০৩:২৪ পিএম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির | ফাইল ছবি
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি একটি বড় ধরনের মহাযন্ত্রণা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতি বেশি থাকার অন্যতম কারণ সরবরাহ ব্যবস্থাপনার জটিলতা। চাষিদের কাছে সঠিক তথ্য না থাকায় অনেক সময় তারা অতিরিক্ত পণ্য উৎপাদন করেন। আবার চাহিদা কম থাকলে কাঙ্ক্ষিত দামও পান না।
তিনি বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বাড়তি নজরদারি করছে।
মূল্যস্ফীতিকে সবার জন্যই ‘পেইন’ উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজির মতো অদৃশ্য খরচ রয়েছে, যা পণ্যের দাম বাড়িয়ে দেয়। তবে এসব বিষয় নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।