ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের সিরি ‘এ’-তে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সান্তোস ২-২ গোলে ড্র করেছে। দলের হয়ে দুটি গোলই করেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।
বিশ্বকাপে মাত্র ৩৫ মিনিটের মতো মাঠে ছিলেন নেইমার। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ‘পোকার’ খেলে বিতর্কের মুখে পড়েন তিনি। সেই বিতর্কের মধ্যেই সান্তোসের জার্সিতে মাঠে নেমে জোড়া গোল করে নিজের প্রত্যাবর্তা রাঙান এ স্ট্রাইকার।
ম্যাচে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলেন নেইমার। ৩৬তম মিনিটে প্রতিপক্ষের বক্সে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়ার পর আলতো শটে প্রথম গোলটি করেন তিনি। গোলের পর পোকার খেলার ভঙ্গিতে হাত নাড়তে দেখা যায় তাকে।
বিরতির পর ৫১ ও ৬২ মিনিটে গোল করে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স। তবে ৮৯তম মিনিটে পেনাল্টি পায় সান্তোস। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ২-২ করেন নেইমার। জোড়া গোলের পাশাপাশি পুরো ম্যাচে সান্তোসের আক্রমণভাগকে সচল রাখার দায়িত্বও পালন করেন তিনি।