জুলাই ২৬, ২০২৬, ০১:৩১ পিএম
ছবি: সংগৃহীত
সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম।
আজ (রোববার) সকাল সাড়ে ১১টার দিকে সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে সকাল ১১টা ৪০ মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর প্রধান, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধের ফটকের পাশে সাভার ও ধামরাইয়ের হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।