জুলাই ২৫, ২০২৬, ০১:৫৩ পিএম
তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন, ছবি : সংগৃহীত
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্সে সাংবাদিকতার স্বাধীনতা ও দায়িত্ব নিয়ে কথা বলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেছেন, সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়।
শনিবার সকালে ‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি?’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে, তা আমার জানা নেই। আমিও মনে করি সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারে না। সাংবাদিকদের কাজ তথ্য দেওয়া।’
তিনি আরও বলেন, সাংবাদিকতার কোনো সীমান্ত বা বর্ডার থাকতে পারে না। তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতাই গণমাধ্যমের মূল দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় দক্ষিণ এশিয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বক্তারা মতামত তুলে ধরেন।