দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ১২:০৫ পিএম

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান | ফাইল ছবি

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন সেটি মুখ্য নয়। দেশের সীমানায় প্রবেশ করা মাত্রই তাকে গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার।

এ সময় তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায়।

বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী জানান, ঘটনাটির তদন্ত করা হবে এবং তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনে নির্বাচন হবে, তবে সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে।

Link copied!