আমদানির খবরে কমছে কাঁচা মরিচের দাম, চড়া সবজির বাজার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০১:০৯ পিএম

আমদানির খবরে কমছে কাঁচা মরিচের দাম, চড়া সবজির বাজার

ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবর এবং বাজারে সরবরাহ বাড়তে শুরু করায় দাম কমতে শুরু করেছে। সোমবার বাজার ও মানভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। কেজিতে দাম কমেছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।

কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ। কেজিপ্রতি দাম বেড়ে প্রায় ৪০০ টাকায় উঠেছিল। তবে ভারত থেকে কাঁচা মরিচ বাজারে আসতে শুরু করলে আগামী দুই-এক দিনের মধ্যে দাম ১০০ টাকার মধ্যে নেমে আসতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।

তবে সবজির বাজারে এখনো স্বস্তি ফেরেনি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। রাজধানীর বাজারগুলোতে বেগুন ১২০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, করলা ১২০ টাকা এবং টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির অজুহাতে অযৌক্তিকভাবে বাড়তি দাম দিতে হচ্ছে। তারা বাজারে কার্যকর নজরদারি বাড়িয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Link copied!