আগস্ট ১১, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ থাকবে না বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
আজ (মঙ্গলবার) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ কথা বলেন।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য আজই গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব। বিএনপির পাশাপাশি ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী দেওয়ায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারও নির্বাচিত হওয়ার সুযোগ নেই।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বৈঠক আহ্বান করবে এবং এ উপলক্ষে সংসদের কোনো বিশেষ অধিবেশন হবে না বলেও জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের কোনো সুযোগ নেই। স্বাক্ষরিত জুলাই সনদ দাঁড়ি-কমাসহ বাস্তবায়ন করবে সরকার।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের স্বার্থে অংশগ্রহণমূলক রাষ্ট্রপতি নির্বাচন প্রয়োজন। তবে বিরোধী দলের প্রত্যাশা ছিল, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোটের রায় আসার পরও সেটির মূল্যায়ন না হওয়ায় দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।