হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ০৫:১১ পিএম

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৭৯ শিশু।

আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৮ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৮৮০ শিশু মারা গেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১০৭ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১২ শিশু। অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৮৪১ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জনের।

এ সময়ে মোট ১ লাখ ২০ হাজার ১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

Link copied!