অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৬:৫২ পিএম

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে কৌশলে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১০ আগস্ট ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় আজ বৃহস্পতিবার। এ ঘটনায় ওই দিনই অগ্রণী ব্যাংক লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন।

পুলিশ জানায়, ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন প্রায় এক বছর ধরে ব্যাংকের ভল্টে নগদ টাকা রাখার সময় ১ হাজার টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ১০০ টাকার নোট ঢুকিয়ে হিসাবের গরমিল করতেন। বিষয়টি ধরা পড়ার পর ৯ আগস্ট রাতে ব্যাংকের সহকর্মীরা তাকে ও সংশ্লিষ্ট আরেক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখানো হয়।

মামলাটি তদন্ত করছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন। তিনি জানান, মামলার এজাহারভুক্ত দুই আসামি কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তদন্ত কর্মকর্তা।

Link copied!