অটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৩:১৩ পিএম

অটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: সংগৃহীত

এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় এআই প্রযুক্তির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে যানবাহন চালানো, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

Link copied!