আগস্ট ২৫, ২০২৬, ০৪:২৯ পিএম
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান | ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ (মঙ্গলবার) রাজধানীতে ‘আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা, নারী শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা পুনর্বাসন’ বিষয়ক আন্তপ্রাতিষ্ঠানিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক (এমওইউ) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।
আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। (তাঁর শপথ গ্রহণে) আইনের কোনো ব্যতয় ঘটেনি। বাংলাদেশের সরকার যা করছে সংবিধান মেনেই করেছে।
মো. আসাদুজ্জামান আরও বলেন, বাংলাদেশের ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয় কৃষি কার্ড দিচ্ছে। তেমনি আইনগত সহায়তা দেবে লিগ্যাল এইড টিম। আমরা মানবাধিকার নিশ্চিত করতে চাই।