এশিয়ান কাপ খেলতে দেশ ছাড়ার আগের দিন বরখাস্ত কোচ জোন্স

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২৬, ০২:৪২ পিএম

এশিয়ান কাপ খেলতে দেশ ছাড়ার আগের দিন বরখাস্ত কোচ জোন্স

ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে উজবেকিস্তান যাওয়ার ঠিক এক দিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলের সফর ঘিরে নানা নাটকীয়তার পর অবশেষে জোন্সের অধ্যায়ের ইতি টানল বাফুফে। আগামীকাল বুধবার (২৬ আগস্ট) উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের।

গুরুত্বপূর্ণ এই সফরের মাত্র ২৪ ঘণ্টা আগে প্রধান কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এলো। জানা গেছে, জেরার্ড জোন্সের অনুপস্থিতিতে আপাতত দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

Link copied!