২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২৬, ০৭:৪৭ পিএম

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ১৫ এপ্রিল।

আজ (সোমবার) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।

এর আগে সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। তবে নতুন বছরে পবিত্র রমজানের রোজা ও ঈদুল ফিতরের ছুটির বিষয়টি বিবেচনা করে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

একনজরে এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি—

  • ১৪ মার্চ ২০২৭ (রোববার): বাংলা (আবশ্যিক)-১ম পত্র / সহজ বাংলা-১ম পত্র
  • ১৬ মার্চ ২০২৭ (মঙ্গলবার): বাংলা (আবশ্যিক)-২য় পত্র / সহজ বাংলা-২য় পত্র
  • ১৮ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র
  • ২১ মার্চ ২০২৭ (রোববার): ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র
  • ২২ মার্চ ২০২৭ (সোমবার): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • ২৫ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): গণিত (আবশ্যিক)
  • ২৮ মার্চ ২০২৭ (রোববার): বাংলাদেশ ও বিশ্বপরিচয়
  • ৩০ মার্চ ২০২৭ (মঙ্গলবার): পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং
  • ১ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ভূগোল ও পরিবেশ
  • ৪ এপ্রিল ২০২৭ (রোববার): রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ
  • ৬ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) / শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা (তত্ত্বীয়)
  • ৮ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): হিসাববিজ্ঞান
  • ১১ এপ্রিল ২০২৭ (রোববার): উচ্চতর গণিত (তত্ত্বীয়), বিজ্ঞান
  • ১৩ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি
  • ১৫ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

Link copied!