মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ০১:৫৭ পিএম

মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মন খুলে গান গাওয়া গেলেও পরীক্ষার খাতায় ইচ্ছেমতো নম্বর দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফলাফল প্রকাশের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না, এর চেয়ে কী বলতে পারি।’

তিনি বলেন, এবারের ফলাফল সুন্দর হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় যে নম্বর পাওয়ার যোগ্য, তাদের সেই নম্বরই দেওয়া হয়েছে। ফলাফল নিয়ে কারও আপত্তি থাকলে খাতা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড়ে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

সোমবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শুরু হয় পরবর্তী ধাপে কলেজে ভর্তির প্রস্তুতি।

Link copied!