‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০৫:২৮ পিএম

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর তাদের হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত দুই শিক্ষার্থীই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

অধ্যাপক মো. আখতারুজ্জামান জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই দুই শিক্ষার্থীর সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে সমকামিতার অভিযোগের ঘটনা সামনে এসেছিল। সে সময় বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।

Link copied!