আগস্ট ২৫, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার এসআই আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তাকে ঝুলন্ত অবস্থায় তার মেয়ে দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সকাল সোয়া ১০টার দিকে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সোমবার সকালে তিনি কর্মস্থলে যান। এ সময় তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন।
পরে ঘুম থেকে উঠে তিনি বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।