আগস্ট ২৭, ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: রয়টার্স
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের নিহত বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
আজ (বৃহস্পতিবার) নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানিয়েছে, দূতাবাস আকস্মিক ভয়াবহ বন্যার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিকের নিহত বা আহত হওয়ার তথ্য পাওনা যায়নি।
তবে গতকাল সাময়িক সময়ের জন্য কাঠমাণ্ডু-পোখারা মহাসড়ক বন্ধ থাকায় কিছু বাংলাদেশি নাগরিক মহাসড়কে আটকা পড়েছিলেন। পরবর্তীতে সড়ক যোগাযোগ চালু হলে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছান।
দূতাবাস আরও জানিয়েছে, দূতাবাস নেপাল সরকারের সাথে সকল ধরনের যোগাযোগ বজায় রেখেছে এবং বাংলাদেশ সরকার ঘোষিত যেকোনো সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া এবং উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত মত বিনিময় এবং কার্যক্রম সমন্বয় করছে।