সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২৬, ০২:৩৭ পিএম

সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান | ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ (বুধবার) রাজধানীর বনানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবে। ভুলকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে, যাতে আমরা ফ্যাসিস্ট হয়ে না উঠি।

তিনি আরও বলেন, বিরোধিতার জন্য বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশের কল্যাণে রোডম্যাপ তৈরিতে কাজ করতে হবে।

Link copied!