হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৩০

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০৭:৫৩ পিএম

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৩০

ফাইল ছবি।

দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৮১৫ জন এবং হাম শনাক্ত হওয়া ৬৫ জনসহ মোট ৯৮০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগী শনাক্ত হওয়ায় দেশে এ পর্যন্ত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ২৭৩ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন।

পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Link copied!