ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১ হাজার ৮৪৫ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা ভরিতে। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সোনার দামে এ রেকর্ড তৈরি হয়।