আগস্ট ২১, ২০২৬, ০৩:৩৫ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন সদ্য রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শুক্রবার) বাদ জুমা তিনি প্রয়াত দুই নেতার কবর জিয়ারত করেন।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যান নবনির্বাচিত রাষ্ট্রপতি। সেখানে তাঁদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং উভয়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৮৮ সালে তিনি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তী সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১১ সাল থেকে বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। ২০১৬ সালে ভারপ্রাপ্ত মহাসচিব থেকে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হন তিনি।