প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
সভায় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এবারের একনেক সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।